সোজা উত্তর
শুরুর দিকের বেশিরভাগ স্টার্টআপের অ্যাপ দরকার নেই। ফোনে ঠিকভাবে চলে এমন একটা ওয়েবসাইট বেশি কাজে দেবে, খরচ কম পড়বে, আর আসল প্রতিক্রিয়া তাড়াতাড়ি পাবেন। অ্যাপ আবার ইনস্টল করতে হয়, আর একটা লিংকে ক্লিক করার তুলনায় সেটা অনেক বড় চাওয়া।
অ্যাপ বানাবেন যখন
প্রোডাক্টের জন্য ফোনটাই লাগে। ক্যামেরা, পেছনে চলতে থাকা লোকেশন, পুশ নোটিফিকেশন, অফলাইনে কাজ, ফিঙ্গারপ্রিন্ট লগইন। ওয়েবসাইট দিয়ে এগুলো অ্যাপের মতো করে হয় না।
মানুষ প্রায় প্রতিদিন খুলবে। হোম স্ক্রিনে একটা আইকন তখনই জায়গার দাম দেয় যখন ফিরে আসার কারণ থাকে। বছরে দুইবার লাগে এমন জিনিস ওই জায়গা পায় না।
দুই পক্ষকে মেলাতে হয়। ক্রেতা আর বিক্রেতা, রক্তদাতা আর রোগী, চালক আর যাত্রী। লাইভ আপডেট আর নোটিফিকেশনই যখন মূল জিনিস, তখন ওটা অ্যাপের কাজ।
ওয়েবসাইটেই চলবে যখন
- আপনি যা দেন তার বেশিরভাগই তথ্য, পেজ বা একটা তালিকা
- মানুষ মাঝেমধ্যে কেনে বা বুক করে, প্রতিদিন না
- এখনো দেখছেন জিনিসটা আদৌ কেউ চায় কি না
- বাজেট কম, তখন আগে ওয়েব ভার্সন বানান, চাহিদা প্রমাণ হলে অ্যাপ যোগ করুন
যদি অ্যাপই লাগে
Android অ্যাপ ডেভেলপমেন্ট শুরু ৪৫,০০০ টাকা থেকে, ডেলিভারি চার থেকে বারো সপ্তাহে। কী কী থাকে দেখুন।
